✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঐশ্বরিয়ার বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-০৫, | ০৯:০৬:৩৩ |

নানা অশান্তির আর বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বেশ কয়েকদিন ধরেই স্বামীর বাড়ি থেকে বাইরে থাকছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মাঝে কয়েকদিন বাবার বাড়িতেও কাটিয়েছেন তিনি।

এবার শোনা যাচ্ছে, শিগগিরই পাকাপাকিভাবে বাবার বাড়ি উঠতে যাচ্ছেন এই অভিনেত্রী। যে কারণে বাড়ির বাইরে কোথাও গেলে মুখ ঢেকে বের হতে হচ্ছে তাকে। কারণ সব জায়গাতেই পাপ্পারাজিদের ভিড় যেন লেগেই থাকছে। এমনকি ঐশ্বরিয়ার বাড়ির সামনে থেকে তো তাদের সরানোই যাচ্ছে না।

এদিকে এবার বিচ্ছেদ পালে জোর হাওয়া লাগালেন অমিতাভ পূত্র অভিষেক। সম্প্রতি মুম্বইয়ে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা গেছে অভিষেককে। পরনে নীল শ্যুট, চুলে নতুন ছাঁট, চোখে চশমা। জুনিয়র বচ্চনের এই লুকের প্রশংসা হয়েছে যেমন, তেমনই অনুরাগীদের নজর কেড়েছে অন্য একটি বিষয়।

গত ১৬ বছরে বলা যেতে পারে এই প্রথম, অভিষেকের আঙুলে দেখা যায়নি তাদের বিয়ের আংটি। আর এতেই ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্য জীবনের শেষ দেখে ফেলেছেন নেটিজেনরা। এমনিতেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাদের জল্পনা রয়েছে। দূরত্ব নাকি বেড়েছে অভিষেকের সঙ্গে। এর মাঝে অভিষেকের আঙুলে বিয়ের আংটি উধাও হতে বিচ্ছেদের দুশ্চিন্তায় তাদের অনুরাগীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..