সর্বশেষ :
সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার

জলবায়ু নিয়ে সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-২০, | ০৮:৩৮:০২ |

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সব সময় কাজ করেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার্থে ১৯৯৮ সালে তিনি গড়ে তুলেছিলেন দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন (এলডিএফ)।

এবার জলবায়ু নিয়ে নির্মিত সিনেমার সঙ্গে যুক্ত হলেন। নাম ‘উই আর গার্ডিয়ান’। এ সিনেমা নির্মিত হয়েছে অ্যামাজন রেইন ফরেস্টের ওপর। সিনেমার প্রযোজকের দায়িত্বে আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। আসছে ১ ডিসেম্বর ভারতে শুরু হওয়া অল লিভিং থিংস এনভায়রনমেন্ট উৎসবে সিনেমাটি দেখানো হবে। লিওনার্দো ডিক্যাপ্রিও বলেন, ‘সব সময় জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে পছন্দ করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী ভয়ংকর হতে যাচ্ছে, যার কারণ আমাদের অসচেতনতা।

এই অসচেতনতার জন্য বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেড়ে গেছে। বিগত দিনে ইউরোপ, আমেরিকা ও এশিয়ায় যে ধরনের বড় বড় প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পেয়েছি, তা আমাদের আগামীর ভয়ংকর সময়ের বার্তা দিচ্ছে। তাই এখন থেকেই যদি পরিবেশ সম্পর্কে সচেতন না হই, ভবিষ্যতে আমাদের জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছে। সেই সচেতনতা বৃদ্ধি করার জন্যই আমাদের এ সিনেমা উই আর গার্ডিয়ান।’

এ সিনেমায় ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের গল্প তোলা হয়েছে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই এলাকার সাধারণ মানুষ। সিনেমাটি পরিচালনা করেছেন চেলসি গ্রিন, রব গ্রুম্যান ও এডিভ্যান গুজাজারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..