সর্বশেষ :
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

পরস্পরে মুগ্ধ বেকহাম ও শাহরুখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-১৯, | ০৮:৩৬:৩১ |

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আতিথেওতায় মুগ্ধতা নিয়ে দেশে ফিরেছেন ডেভিড বেকহাম। এদিকে বলিউড বাদশাও মান্নাতে ডেভিডকে আপ্যায়নের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে ডেভিড বেকহাম শাহরুখ খানের মান্নাতে নৈশভোজ সেরেছেন। আর শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যামেরাবন্দি হন।

ওই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কিং খান লিখেছেন, ‘গত রাতে এক আইকন এবং পুরোদস্তুর ভদ্রলোকের সঙ্গে। বরাবরই তার ভক্ত। তবে সাক্ষাতের পর পর এবং শিশুদের সঙ্গে তার হৃদ্যতা দেখে উপলব্ধি করলাম যে, তার মানবিকতা ও নম্রতা ফুটবলের চেয়েও বেশি। তোমার পরিবারের জন্য ভালোবাসা। সুস্থ ও সুখী থাকো বন্ধু; আর একটু ঘুমিয়ে নাও।’

এদিকে বলিউড বাদশাহর এমন বার্তার বিপরীতে চুপ তো থাকতে পারেন না বেকহাম। তাই ইংল্যান্ডে ফিরেই ছবিটি তিনিও পোস্ট দেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। আর বললেন, ‘এই অসাধারণ মানুষটির বাড়িতে গিয়ে সম্মানিত বোধ করছি। শাহরুখ খান, গৌরী খান, তাদের সন্তান ও কাছের বন্ধুদের সঙ্গে নৈশভোজ উপভোগ করেছি। আমার প্রথম ভারত সফরের কী দারুণ সমাপ্তি হলো। ধন্যবাদ বন্ধু, তুমি ও তোমার পরিবার যে কোনও সময় আমার বাড়িতে আমন্ত্রিত।’

সম্প্রতি ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবলার ডেভিড বেকহাম ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ভারতে এসেছিলেন। এর ফাঁকে ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ উপভোগও করেছেন স্টেডিয়ামে বসে। সফরের অংশ হিসেবে একাধিক তারকা ও হাই-প্রোফাইল পার্টিতে যোগ দিয়েছিলেন বেকহাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..