✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতার সামনে ভাগলেন প্রেসিডেন্টের ভাগ্নে ও এমপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১৭, | ১৯:৪২:২৩ |

শ্রীলঙ্কার একজন সংসদ সদস্য বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হয়ে পালিয়েছেন। তার নাম নিপুনা রানাওয়াকা। তিনি দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ভাগ্নে।

শ্রীলঙ্কার নিউজ পোর্টাল নিউজ কাটার এ খবর দিয়ে জানিয়েছে, ঘটনাস্থল দক্ষিণ শ্রীলঙ্কার মাতারা জেলার উরুবোক্কা নামক স্থানে। রানাওয়াকা এক অনুষ্ঠানে যোগ দিতে ওই এলাকায় গিয়েছিলেন। সেখানেই তাকে একদল ব্যক্তি ঘিরে ধরে। নিপুনা রানাওয়াকা অবশ্য নিজের গাড়িতে উঠে এলাকা থেকে দ্রুত চলে যেতে সক্ষম হন।

ওদিকে, শ্রীলঙ্কার সদ্য সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে দেশটির প্রাচীনতম এবং প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কলম্বোর রাতমালানা থেকে একটি প্রাইভেট জেটে করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও দেশটির বিমানবন্দর এবং বিমান পরিষেবা সংস্থা (এএএসএল) বাসিল রাজাপাকসের দেশত্যাগের খবরকে গুজব বলছে।

শ্রীলঙ্কার ইংরেজি পত্রিকা ডেইলি মিরর জানিয়েছে, রাতমালানা ছেড়ে যাওয়া যে ফ্লাইটে করে বাসিল রাজাপাকসে দেশত্যাগ করে দুবাই গেছেন বলে বলা হচ্ছে, সেটির মালিক যুক্তরাজ্যের একজন কোটিপতি।

উল্লেখ্য, বাসিল রাজাপাকসে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের আপন ভাই। স্বাধীনতা অর্জনের পর দেশটির ইতিহাসে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এমতাবস্থায় সারাদেশে সরকার বিরোধী তীব্র বিক্ষোভের মুখে এ মাসের শুরুতেই (৩ এপ্রিল) নিজ মন্ত্রীসভা বিলুপ্ত করে ভাই বাসিল রাজাপাকসেকে অর্থমন্ত্রীর পদ থেকে সড়িয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..