সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৭, | ১০:২৬:২৫ |

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে টেকনাফ মৌচনী ২৬নং ক্যাম্পের জি-২ ব্লকে এই ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে এক শিশু নিহত হওয়ার খবর ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে দুইজন।

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘুমন্ত শিশু নিহত হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন দুইজন। আগুনে প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..