✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মালয়েশিয়ায় পাসপোর্ট বিষয়ে সতর্ক করলো হাইকমিশন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-০৮, | ১০:১৪:১০ |

মালয়েশিয়ায় অসাধু চক্রের বিরুদ্ধে পাসপোর্ট বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে হাইকমিশন। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয়ে হাইকমিশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে হাইকমিশনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ খুলে প্রবাসীদের মাঝে দ্রুততম পাসপোর্ট সেবা দেওয়ার নামে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে হাইকমিশন অবগত হয়েছে।

মিশনের পক্ষ থেকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এই প্রতারক চক্রদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রদত্ত তথ্যও সাদরে গৃহীত হবে এবং এ সংক্রান্ত যে কোনো তথ্য মিশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে প্রতারকদের বিষয়ে তথ্য পাঠাতে (mission.kualalumpur@mofa.gov.bd) মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। দালাল ও প্রতারক চক্র হতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..