✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান লিসা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-০৩, | ০৯:৪৯:৪৭ |

মার্কিন নৌবাহিনীর নেতৃত্ব দেবেন লিসা ফ্র্যানকেতি। তিনিই হবেন মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান। মার্কিন সিনেট লিসাকে বাহিনীটির প্রধান করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী, যিনি জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবে কাজ করবেন।

লিসাকে চিফ অব নেভাল স্টাফ করার জন্য সিনেটে ভোটাভুটি হয়। লিসার পক্ষে ৯৫টি ও বিপক্ষে একটি ভোট পড়ে।

পদোন্নতি থেমে ছিল

প্রেসিডেন্ট জো বাইডেন গত জুলাই মাসে লিসাকে নৌবাহিনীর প্রধান করতে চেয়েছিলেন। কিন্তু তার ও সেনাবাহিনীর আরো বেশ কয়েকজনের পদোন্নতির বিষয়টি আটকে গিয়েছিল।

রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিলের আপত্তির জন্যই এত দিন তা থেমে ছিল। গর্ভপাতের ক্ষেত্রে সেনা সদস্যদের ট্র্যাভেল নীতি নিয়ে টমির আপত্তি ছিল।

গত বছর সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তে বলা হয়, গর্ভপাত হলো সাংবিধানিক অধিকার।

তাই সেনা সদস্যরা কোনো রাজ্যের বাইরে গিয়ে গর্ভপাত করাতে পারবেন। পেন্টাগন তার খরচ দেবে।
যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যেই গর্ভপাত করা নিয়ে কড়াকড়ি আছে। পেন্টাগনের মত ছিল, কোনো সেনা সদস্যকে কোনো রাজ্যে কাজের জন্য থাকতে হতে পারে। কিন্তু অন্য রাজ্যে গিয়ে গর্ভপাত করানোর অধিকার তার আছে।

লিসার নৌবাহিনীতে ৩৮ বছরের অভিজ্ঞতা আছে। তিনি প্রায় সব পর্যায়ে কমান্ডার ছিলেন। তিনি দ্বিতীয় নারী, যাকে ফোর স্টার অ্যাডমিরাল করা হয়েছিল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..