✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দক্ষিণ আমেরিকা থেকে সুখবর পেলেন অভিনেত্রী জয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৯:১১:১৯ |

অভিনেত্রী জয়া আহসান সুখবর পেলেন। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে তার অভিনীত ডিয়ার মা চলচ্চিত্রটি। এরইমধ্যে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত চলচ্চিত্রটি সমাদৃত হয়েছে। এবার দক্ষিণ আমেরিকা থেকে সুখবর পেলেন এই অভিনেত্রী। 

দক্ষিণ আমেরিকায় ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস জানাল ডিয়ার মা নিয়ে কানাডা ও আমেরিকার বহু শহর থেকে প্রদর্শনীর আহবান পাচ্ছেন, পরের সপ্তাহে বেশ কিছুই শহরে ছবিটি মুক্তই পেতে যাচ্ছে। এরইমধ্যে এই দুটো দেশের বিভিন্ন শহরে ছবিটি প্রথম পর্যায়ে সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে। বায়স্কোপ ফিল্মসের একটি চিঠি জয়া ফেসবুকে পোস্ট করেছেন।

প্রতিষ্ঠানের কর্ণধার নওশাবা রশিদ ও রাজ হামিদ প্রেরিত চিঠিতে লেখা রয়েছে, ‘‘গত বৃহস্পতিবার ডিয়ার মা এর প্রথম পর্বের প্রদর্শনী যুক্তরাষ্ট্র এবং কানাডায় শেষ হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..