সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি দুর্ভাগ্যজনক: চীনের রাষ্ট্রদূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-২৬, | ১০:২৩:৪৭ |

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠক প্রসঙ্গে লি জিমিং বলেন, বাংলাদেশ-চীন বন্ধুরাষ্ট্র। সে অনুযায়ী নানা বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক নানা বিষয়ে সহযোগিতা নিয়েও আমরা আলাপ করেছি।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্তের ঘটনাবলি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

গত ২০, ২৮ আগস্ট ও ৩ সেপ্টেম্বর মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশে এসে পড়ে। সে কারণে গত ২১, ২৯ আগস্ট ও ৪ সেপ্টেম্বর মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে কড়া প্রতিবাদও জানানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..