সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজা চার্লস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-১৮, | ১২:৪৬:০৩ |

ব্রিট্রেনের রাজা তৃতীয় চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় বার্কিংহাম প্রাসাদ থেকে শেখ হাসিনাকে ফোন করেন নতুন রাজা।

প্রয়াত রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চারদিনের সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। খবর বাসসের।

রাজা তৃতীয় চার্লস ফোনালাপের সময় রানির মৃত্যুতে শোক ও সহানুভূতি প্রকাশ করে রাজ পরিবারের পাশে থাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দেশের জনগণকেও ধন্যবাদ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ আলাপচারিতার সময় শেখ হাসিনা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ অভিহিত করে রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনে তিনি রাষ্ট্রীয় এ শেষকৃত্যে অংশ নিতে এসেছেন বলে রাজাকে জানান।

ব্রিটেনের প্রয়াত রানির সম্মানে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থণা করা হয়েছে বলে রাজাকে অবহিত করেন।

বাংলাদেশের জনগণ এবং ব্রিটিশ-বাংলাদেশিদের শুভ কামনা জানান রাজা চার্লস।

রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গত ৮ সেপ্টেম্বর মারা যান। প্রথা অনুযায়ী এরপরই রাজা হন রানির বড় ছেলে চার্লস।

তাকে কমনওয়েলথের একজন ‘অসাধারণ প্রধান’ হিসেবে তুলে ধরেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..