সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

৬ মাসে দেশে সোয়া কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-১৪, | ১২:০১:১৩ |

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের তথ্যানুযায়ী, বাংলাদেশে গত ৬ মাসে প্রায় সোয়া কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে।

নেপোলিয়নক্যাট বলছে, বাংলাদেশে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী ছিল গত বছরের জুলাই মাসে। এই সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশে প্রায় ১ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ফেসবুক ব্যবহারকারী কমেছে।

নেপোলিয়নক্যাটের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার ২৬ দশমিক ৬ শতাংশ ফেসবুক ব্যবহার করে। যার মধ্যে পুরুষ ব্যবহারকারী প্রায় ৬৮ শতাংশ। বয়সের দিক থেকে ১৮ থেকে ২৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি (৪৪ শতাংশ) ফেসবুক ব্যবহার করে।

সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, ফেসবুকে সক্রিয় ব্যবহারকারী দিক দিয়ে বাংলাদেশের অবস্থান শীর্ষ তিনে।

সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রবেশ করেছেন ভারত, ফিলিপাইন ও বাংলাদেশে মানুষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..