সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

শাহজালালে ২ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১১:৫৮:০৮ |

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত মো. সুমন নামের এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস সোমবার (৫ মে) গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করা হয় এবং তার লাগেজে তল্লাশি চালিয়ে ১ কেজি ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ কেজি ২৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বরুণ দাস জানান, সুমন বাটিক এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে রোববার রাত ১১টা ৩৫ মিনিটে কুয়ালালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। স্ক্যানিংয়ের সময় তার ব্যাগেজের ভেতরে সোনার রিং তৈরির মেশিনের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় এই সোনা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

এই ঘটনায় আটক সুমন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামের বাসিন্দা। কাস্টমস কর্মকর্তা বরুণ দাস আরও জানান, জব্দকৃত স্বর্ণের ঘটনায় সুমনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..