সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

চীনে পর্যটকবাহী নৌকাডুবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১১:৪৬:২৫ |

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝোউ প্রদেশের একটি নদীতে হঠাৎ তীব্র বাতাসের কারণে পর্যটকবাহী চারটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু ও ৭০ জন আহত হয়েছেন।

সোমবার (৫ মে) চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানায়। রবিবার (৪ মে) ওই চার নৌকা উলটে গেলে মোট ৮৪ জন আরোহী পানিতে পড়ে যান।

ঘটনার পরপরই ৯ জন এবং সোমবার আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, রোববার সকালে গুইঝোউসহ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছিল।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাদেশিক কর্তৃপক্ষকে ‘সম্ভাব্য সবকিছু’ করার নির্দেশ দেন। এছাড়া দুর্ঘটনা মোকাবিলায় প্রায় ৫০০ উদ্ধারকর্মীকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে চীনের হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকা ও জাহাজের মধ্যে সংঘর্ষে ১১ জনের প্রাণহাণির পর রোববার পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..