সর্বশেষ :
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’!

জম্মু-কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১০:৩৫:১৮ |

জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়েছে। এতে দেশটির অন্তত তিনজন সেনা নিহত হয়েছে।

রোববার (৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিহত সেনারা হচ্ছেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল। পথিমধ্যে রোববার সকাল ১১.৩০ মিনিটে ব্যাটারি চশমার কাছে দুর্ঘটনাটি ঘটে। ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরগামী একটি কনভয়ের অংশ ছিল সেনাবাহিনীর ট্রাকটি।

ভারতীয় সেনাবাহিনী, কাশ্মীর পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় ভলান্টিয়াররা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..