সর্বশেষ :
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’!

মেক্সিকোতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৮, | ০৪:১৫:২৬ |

মেক্সিকোয় প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল পৌনে ৮টা) দেশটির গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আকাপুলকো সমুদ্র সৈকত থেকে ১৬ কিলোমিটার দূরে। এ সময় বৈদ্যুতিক খুটি ভেঙে মাথায় পড়ে একজন নিহত হয়েছেন।

ভূমিকম্পের সময় আকাপুলকোর পাহাড়গুলো কেঁপে ওঠে। এতে পাহাড়ের পাথর ধসে ও গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ে। তখন রাস্তায় থাকা ওই ব্যক্তি চাপা পড়ে নিহত হন। ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসেন। আকাপুলকো থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মেক্সিকো সিটি। দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের রেশ সুদূর রাজধানীতেও অনুভূত হয়েছে।

এর আগে গুরেরোর গভর্নর হেক্টর আস্তুডিলো জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। মেক্সিকো সিটি মেয়র ক্লদিয়া শেইনবামও টুইটারে বলেছেন, তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত গুরুতর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়ানি। তবে এর পর নিহতের খবর এলো।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা মেক্সিকো। ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর দেশটিতে ৮ দশমিক ১ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজারের বেশি মানুষ, ধ্বংস হয়েছিল কয়েকশ ঘরবাড়ি। ২০১৭ সালে সেখানে ৭ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে নিহত হন অন্তত ৩৭০ জন।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..