সর্বশেষ :
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’!

ভারত-পাকিস্তানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বলল তালেবান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-৩০, | ০৫:০৬:১৪ |

ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ লড়াইয়ে আফগানিস্তানকে টেনে আনা উচিত হবে না বলে মন্তব্য করেছেন তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই। স্টানিকজাই তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্টানিকজাই জানান, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় তালেবান।

ভারতের বিরুদ্ধে হামলার চালানোর জন্য পাকিস্তানকে তালেবান সাহায্য করতে পারে বলে কয়েকদিন ধরেই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছিল। এ ব্যাপারে স্টানিকজাই বলেন, আমাদের তরফ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। আমরা আমাদের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।

ভারত-পাকিস্তানের মধ্যকার দীর্ঘ রাজনৈতিক ও ভৌগলিক দ্বন্দ্বের ব্যাপারে অবহিত আছেন জানিয়ে তালেবানের এই নেতা বলেন,  আমরা আশা করব তারা নিজেদের আন্তঃদ্বন্দ্বে আফগানিস্তানকে ব্যবহার করবে না। তাদের দীর্ঘ সীমানা রয়েছে, তারা নিজেদের মধ্যে সেসব সীমান্তের লড়াই করতে পারে। এ জন্য তাদের আফগানিস্তানকে ব্যবহার করা উচিত হবে না। আমরাও কোনো দেশকে আমাদের ভূমি ব্যবহার করতে দেব না।

এর আগে তালেবান জানিয়েছিল আফগানিস্তানে চলমাল ভারতের প্রকল্প নিয়ে তাদের কোনো সমস্যা নেই।

গত ২০ বছরে আফগানিস্তানের রাস্তা, বাঁধ আর পার্লামেন্ট ভবনসহ বেশকিছু প্রকল্পে কাজ করেছে ভারত। দেশটিতে ভারতের কয়েকটি প্রকল্প চলমানও রয়েছে। এ ব্যাপারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন জানিয়েছিলেন,  আফগানদের ভালোর জন্যই চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করতে হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..