সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি, নিখোঁজ ৫২ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২১, | ০৫:২৪:২৬ |

স্পেনের ক্যানারি দ্বীপের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার একটি নৌকা ডু্বে গেছে। এ ঘটনায় অভিবাসন প্রত্যাশী ৫২ জন নিখোঁজ রয়েছেন। তাদের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানানো হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে আফ্রিকা থেকে ছেড়ে আসে নৌকাটি। বৃহস্পতিবার তা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ২২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।

একটি বাণিজ্যিক জাহাজ ওই নৌকাটিকে ডুবতে দেখে। তারাই খবর দেয় স্পেনের জরুরি বিভাগকে। এরপর ঘটনাস্থলে আসে উদ্ধারকারীরা।

স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানায়, ওই নৌকায় ছিল ৫৩ জন। তার মধ্যে কেবল একজনকে জীবিত উদ্ধার করা গেছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছে তা এখনো জানা যায়নি।
সূত্র: আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..