সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

‘ইসলামের বিধান’ মানতে তালেবানের প্রতি আহ্বান সৌদির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৭, | ০৯:২১:২৫ |

সোমবার তালেবানের প্রতি এ আহ্বান জানায় সৌদি আরব। খবর রয়টার্সের।

আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর আতঙ্কে রয়েছেন দেশটির নাগরিকরা। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ও গোষ্ঠীটির প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন মানবাধিকার লঙ্ঘন না করে।  সৌদি আরবও চায়, তালেবান যেন ‘ইসলামি শরিয়ত’ মেনে আফগানিস্তানে মানুষের জীবন, সম্পদ এবং নিরাপত্তা নিশ্চিত করে।

ইসলামের আঁতুড়ঘর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া আফগান জনগণের সঙ্গেই রয়েছে সৌদি আরব।  সৌদি আরব আশা করে, ইসলামের নীতির ওপর ভিত্তি করে তালেবান এবং আফগানিস্তানের অন্যান্য দল নিরাপত্তা, স্থিতিশীলতা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করবে।

পরিস্থিতি দ্রুতই স্থিতিশীল হবে বলে আশা করছে মধ্যপ্রাচ্যের দেশটি।

রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..