সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০১, | ০৬:৩২:৫২ |

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বিক্ষোভকারীরা কালো পতাকা হাতে নিয়ে এবং কালো কাপড় পরে মসজিদ জামেকের বাইরে দাতরান মারদেকার পাশে সমাবেশ করেন। এতে শত শত বিক্ষোভকারী অংশ নেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের আগে পুলিশ দাতরান মেরদেকার দিকে যাওয়ার সড়ক আটকে রাখে। অসংখ্য বিক্ষোভকারী ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। যাতে লেখা ছিল ‘ব্যর্থ সরকার’।

সাবেক এমপি বাটু স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, মালয়েশিয়ান যুবকরা ব্যর্থ সরকারের বিরুদ্ধে এবং সরকার পরিবর্তনে এ বিক্ষোভ সমাবেশ করেছে। আমরা যুব সক্রিয়তার একটি নতুন তরঙ্গের উত্থান দেখছি। এটি এমন একটি বিষয় যার জন্য আমাদের খুব গর্বিত হওয়া উচিত। তবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের দাতরান মারদেকা প্রবেশে বাধা দিয়েছে পুলিশ।

বিক্ষোভকারীদের বেশির ভাগই ছিলেন যুবক। বিক্ষোভকারীরা দাতারান মারদেকার দিকে যাওয়ার সময় নানা ধরনের সরকারবিরোধী স্লোগান দেয়। সমাবেশে রাজনীতিক নেতা পিকেআরের সহসভাপতি তিয়ান চুয়া উপস্থিত ছিলেন। তিনি সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিক্ষোভকারীরা ব্যানার বহন করে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার পদত্যাগ, একটি পূর্ণাঙ্গ সংসদ অধিবেশন এবং সবার জন্য স্বয়ংক্রিয় স্থগিতাদেশ দাবি করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..