সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

ফের জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৯, | ০৯:৫৮:১৩ |

আরও এক মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন আন্তোনিও গুতেরেস। সংস্থাটির নিরাপত্তা পরিষদ গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করতে সুপারিশ করেছে।

মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে মহাসচিব করার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবে জাতিসংঘের ১৯৩টি সদস্যের কাছে ২০২২ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার জন্য সুপারিশ করা হয়েছে।

বান কি মুনের পর ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৭২ বছর বয়সী আন্তোনিও গুতেরেস। এর আগে ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..