সর্বশেষ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, থাকছে যেসব বিষয় ইউরোপের বাইরে খেলা মেসি কি ব্যালন ডি’অর জিততে পারবেন? দুই দশক পর আবারও পর্দার সেই জাদুকরি গল্প স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের মধ্যে সরকারে বড় পরিবর্তন, চাপে জেলেনস্কি ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি মার্কিন হামলায় ইরানের জাস্ক কাউন্টির ১০ হাজার মানুষ পানিহীন ঝুঁকিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল! ট্রাম্পের শুল্ক নীতি কি রুখতে পারবে ধোঁয়া? মেসিকে থামানোর কৌশল জানালেন স্পেন অধিনায়ক ভীত না হয়ে সতীর্থদের জয়ের জন্য খেলতে বললেন স্পেন অধিনায়ক

শিরোপা নির্ধারণী ম্যাচে রেফারিকে কঠোর হওয়ার বার্তা স্পেন কোচের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৩:৪৩:১৮ |

বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্কবার্তা দিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে রেফারির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সের পাশাপাশি রেফারিং নিয়েও হয়েছে নানা বিতর্ক। বিশেষ করে শেষ ষোলোয় আলবিসেলেস্তেদের কাছে হেরে বিদায় নেওয়ার পর মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকো রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি বিষয়টি নিয়ে ফিফার কাছেও অভিযোগ জানায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

এই বিতর্কের মধ্যেই ফাইনালের আগে রেফারির ভূমিকা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন স্পেন কোচ। আগামী রবিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।

তবে রেফারিদের ওপর নিজের আস্থার কথাও জানিয়েছেন স্পেন কোচ। তিনি বলেন, রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমরা জানি, এমন বড় ম্যাচে কীভাবে খেলতে হয়।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দে লা ফুয়েন্তের সম্পর্ক পুরোনো। কোচিং ক্যারিয়ারের শুরুতে স্কালোনির প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন তিনি। তবে ফাইনালে সেই সম্পর্ক পাশে রেখে নিজেদের ফুটবল দর্শনেই আস্থা রাখছেন স্পেন কোচ। তিনি বলেন, আর্জেন্টিনা তাদের নিজস্ব ঘরানায় খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকবে নিজেদের খেলায়। নিজেদের ফুটবলকে আরও শক্তিশালী করা এবং সেটিকে নিখুঁত করাই আমাদের লক্ষ্য।

স্প্যানিশ ফুটবলারদের মাঠের ভেতরের উত্তেজনা বা উসকানি এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন দে লা ফুয়েন্তে। তার মতে, নিজেদের খেলার ধরন থেকে সরে গেলে সমস্যায় পড়তে হবে। তিনি বলেন, আমরা ফুটবলটা ফুটবলের মতোই খেলতে পছন্দ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো ধরনের উসকানিতে পা দিতে চাই না। তবে এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে এবার আর্জেন্টিনা নামবে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে আর স্পেন খেলবে নিজেদের ইতিহাসে নতুন এক অধ্যায় লেখার আশায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..