সর্বশেষ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, থাকছে যেসব বিষয় ইউরোপের বাইরে খেলা মেসি কি ব্যালন ডি’অর জিততে পারবেন? দুই দশক পর আবারও পর্দার সেই জাদুকরি গল্প স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের মধ্যে সরকারে বড় পরিবর্তন, চাপে জেলেনস্কি ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি মার্কিন হামলায় ইরানের জাস্ক কাউন্টির ১০ হাজার মানুষ পানিহীন ঝুঁকিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল! ট্রাম্পের শুল্ক নীতি কি রুখতে পারবে ধোঁয়া? মেসিকে থামানোর কৌশল জানালেন স্পেন অধিনায়ক ভীত না হয়ে সতীর্থদের জয়ের জন্য খেলতে বললেন স্পেন অধিনায়ক

মেসি-ইয়ামাল তুলনা নিয়ে যা বললেন বার্সা সভাপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৩:৪০:১০ |

ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের পর্দা নামার অপেক্ষা এখন আর সময়ের ব্যাপার মাত্র। শিরোপার শেষ লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের সেরা শক্তি স্পেন। 

ফাইনালের আগে দুই দলের তারকাদের নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এর মধ্যেই বার্সেলোনার দুই প্রজন্মের প্রতিভা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালকে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা। বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা এই দুই ফুটবলারকে একই সুতোয় বেঁধেছেন লাপোর্তা। তার মতে, মেসি বার্সেলোনার গৌরবময় অতীত ও বর্তমানের প্রতীক আর ইয়ামাল প্রতিনিধিত্ব করছেন ক্লাবটির ভবিষ্যৎকে। ইএসপিএন এফসি ও আরএসি১-কে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, মেসি অতীত ও বর্তমান আর লামিনে ইয়ামাল বর্তমান ও ভবিষ্যৎ।

বিশ্বকাপ ফাইনালের আগে মেসি ও ইয়ামালের মুখোমুখি হওয়াকে লা মাসিয়ার জন্য বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন বার্সা সভাপতি। তিনি বলেন, দুই খেলোয়াড়ই একই একাডেমি থেকে উঠে এসেছেন, যা ক্লাবটির জন্য গর্বের বিষয়। লাপোর্তা বলেন, মেসি ইতিহাসের সেরা। তবে বর্তমান সময়ে নিজের পজিশনে ইয়ামালও অন্যতম সেরা প্রতিভা। মেসি হলেন মেসি, আর লামিনে হলেন লামিনে।

একসময় বার্সেলোনার হয়ে অসংখ্য রেকর্ড গড়া মেসি এখন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন। অন্যদিকে মাত্র ১৯ বছর বয়সী ইয়ামাল স্পেনের আক্রমণভাগের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছেন।

সেমিফাইনালে যথাক্রমে ফ্রান্স ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন ও আর্জেন্টিনা। আর এই ম্যাচের মাধ্যমে ফুটবল বিশ্ব হয়তো একদিকে মেসির যুগের আরেকটি অধ্যায় দেখবে, অন্যদিকে ইয়ামালের মতো নতুন প্রজন্মের উত্থানের সাক্ষী হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..