সর্বশেষ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, থাকছে যেসব বিষয় ইউরোপের বাইরে খেলা মেসি কি ব্যালন ডি’অর জিততে পারবেন? দুই দশক পর আবারও পর্দার সেই জাদুকরি গল্প স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের মধ্যে সরকারে বড় পরিবর্তন, চাপে জেলেনস্কি ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি মার্কিন হামলায় ইরানের জাস্ক কাউন্টির ১০ হাজার মানুষ পানিহীন ঝুঁকিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল! ট্রাম্পের শুল্ক নীতি কি রুখতে পারবে ধোঁয়া? মেসিকে থামানোর কৌশল জানালেন স্পেন অধিনায়ক ভীত না হয়ে সতীর্থদের জয়ের জন্য খেলতে বললেন স্পেন অধিনায়ক

ফাইনালের আগে টিম আর্জেন্টিনাকে কী বললেন বিশ্বকাপজয়ী ডি মারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৩:১১:০৯ |

বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এই আর্জেন্টাইন তারকা।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ডি মারিয়া লিখেছেন, ‘আমরা আর কিছুই চাইতে পারি না। ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছ, তার জন্য সারা জীবন শুধু কৃতজ্ঞ থাকব। গত পাঁচ-ছয় বছর ধরে আমরা গৌরব, আবেগ আর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করছি। আর সবই সম্ভব হয়েছে তোমাদের কারণে।’

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার মধ্য দিয়ে কোচ লিওনেল স্কালোনিও গড়েছেন বিশেষ কীর্তি। কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে টানা দুই বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন তিনি। এর আগে বিলার্দোর অধীনে ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে টানা ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা।

বর্তমান প্রজন্মের ফুটবলারদের প্রশংসা করে ডি মারিয়া বলেন, এই দল জাতীয় দলের জার্সির মর্যাদা বুঝেছে এবং বছরের পর বছর ধরে বয়ে চলা চাপের কাছে কখনো হার মানেনি। আরেকটি ফাইনাল উপহার দেওয়ার জন্য তিনি পুরো দলকে ধন্যবাদ জানান।

২০২১ সালের পর থেকে আর্জেন্টিনা বড় চারটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠেছে এবং প্রতিবারই শিরোপা জিতেছে। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং একই বছরের ফিনালিসিমা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডি মারিয়ার।

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালই ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ সম্ভাব্য সব বড় শিরোপা জিতে বিদায় নেন এই উইঙ্গার।

এবারের বিশ্বকাপ ফাইনালে রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..