সর্বশেষ :
দীর্ঘায়ু হওয়ার রহস্য উন্মোচনে ব্রাজিলের শতবর্ষী তিন বোনকে নিয়ে গবেষণা ফলমূল দুনিয়ার সুখভোগ, আখিরাতের নেয়ামত মুসলিমবান্ধব পর্যটনব্যবস্থাকে শক্তিশালী করতে ইন্দোনেশিয়ার উদ্যোগ আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ইরানের শক্তি প্রদর্শন ইরানের বিদায়ের ঘটনায় ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা পবিত্র কোরআনের আলোকে সবরের অর্থ ও মর্মকথা সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে খামেনিকে চিরবিদায়ে নজিরবিহীন প্রস্তুতি, মরদেহ নেওয়া হচ্ছে হত্যাকাণ্ডস্থলে প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ

স্পেন বাধা পেরোতে পারলেই পর্তুগালের পথ সহজ?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৩, | ১১:৩৩:০২ |

এক ম্যাচে কত নাটকের জন্ম হতে পারে, তা দেখল ফুটবল বিশ্ব। তবে সব রোমাঞ্চ আর নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছে পর্তুগাল। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। শেষ ৩২ দলের রাউন্ডে তুলনামূলক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছিল পর্তুগালকে, তবে সেই বাধা তারা সফলভাবেই উতরে গেছে।

ক্রোয়েশিয়া বধের পর এবার পর্তুগালের সামনে আরও বড় পরীক্ষা। শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের। বাংলাদেশ সময় আগামী সোমবার রাত একটায় মাঠে নামবে এই দুই পরাশক্তি। অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ছন্দে থেকে শেষ ষোলোতে পা রেখেছে স্পেন। ফলে কোয়ার্টার ফাইনালে যেতে হলে রবার্তো মার্তিনেজের শিষ্যদের যে কঠিন লড়াই করতে হবে, তা বলাই বাহুল্য।

পর্তুগাল যদি স্পেনের বাধা টপকাতে পারে, তবে কোয়ার্টার ফাইনালে কিছুটা সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ ষোলোর অন্য ম্যাচে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার জয়ী দলের বিপক্ষে আগামী ১০ জুলাই কোয়ার্টার ফাইনালে লড়বে তারা। আর সব সমীকরণ মিলিয়ে পর্তুগাল যদি সেমিফাইনালে ওঠে, তবে সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স, কানাডা, মরক্কো অথবা প্যারাগুয়ে। তবে এতো দূরের সমীকরণ না কষে পর্তুগাল দল এখন আপাতত স্পেন ম্যাচ নিয়েই সব পরিকল্পনা সাজাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..