টানা দুই জয়ে ‘জে’ গ্রুপ থেকে সবার আগে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করা লিওনেল মেসির বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়া—সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য গত রাতটা ছিল নিখাদ আনন্দের।
কিন্তু আনন্দের মাঝেই আর্জেন্টাইনদের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো। দলের নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ডালাসে কাল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে অস্বস্তি অনুভব করেন রোমেরো। ৫৭ মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ লিওনেল স্কালোনি। ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের এই সেন্টার ব্যাকের বদলি নামেন নিকোলাস তালিয়াফিকো।
ম্যাচ শেষে স্কালোনি নিশ্চিত করেছেন, ডান হাঁটুতে চোট পাওয়ার কারণে রোমেরোকে তুলে নিয়েছেন তিনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘ওর চোট কতটা গুরুতর, তা এখনো জানি না। তবে এ ধরনের সমস্যায় সে আগেও ভুগেছে।
