আপনি জানেন কি , বিখাত পপ তারকা সাকিরা ব্যাঙএর মত ঘুমান (উপুড় হয়ে ঘুমান;কখনো কখনো তার প্রিয় সুগার ফ্রি চুইংগাম মুখে দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন ) , ক্রিস্টিয়ানো রোনাল্ডো ডলফিন এর মত ঘুমান (ডলফিন চলতে চলতে ঘুমায়,পলিফেজ স্লিপ ; তিনি ১০ ঘণ্টা ঘুমের সূচির মধ্যে ৫ বার ১.৫ ঘণ্টা করে ঘুমান, এবং প্রতি ১.৫ ঘণ্টা পর পর ৩০ মিনিট জেগে থাকেন, তিনি ঘুমানোর ১.৫ ঘণ্টা আগে মোবাইল ফোন সহ সকল ইলেক্ট্রনিক সরঞ্জাম বন্ধ করে দেন) ও মেসি এবং নেইমার ভালুক এর মত ঘুমান(মেসি এবং নেইমার প্রথাগত ৮-১২ ঘণ্টা নিয়মিত ঘুমানএবং তারা দুইজন ঘুমের বিষয়ে অত্যন্ত সিরিয়াস )। বিষয়টি কি এবং একজন ফুটবলারের জীবনে ঘুমের ধরন ও নাক ডাকা কি প্রভাব বিস্তার ফেলে আমরা জেনে নেই।
মানুষের ঘুমের ধরন চার প্রকার। একজন মানুষের অন্তত ৭ ঘণ্টা নিরিবিছিন্ন ঘুম প্রয়োজন। এই সময় তার দেহের জেনিটিক বিন্যাস অনুযায়ী সাজানো থাকে।
স্লিপ ক্রোনোোটাইপ হলো আপনার শরীরের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ি, যা নির্ধারণ করে আপনি কখন ঘুমাতে পছন্দ করবেন এবং কখন আপনার কাজের সর্বোচ্চ শক্তি পাবেন। মানুষের স্বভাব অনুযায়ী এটিকে ৫ টি প্রাণীর শ্রেণীতে ভাগ করা হয়— ভাল্লুক সিংহ, লার্ক (সকালের পাখি) এবং ডলফিন ও পেঁচা। এই ৫টি ক্রোনোোটাইপ হলো-
১. ভাল্লুক
প্রায় ৫৫% মানুষ এই ক্যাটাগরিতে পড়ে।
সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে ওঠা এবং রাত ১১টার দিকে ঘুমাতে যাওয়া এদের প্রধান বৈশিষ্ট্য।
কাজের সময়: এদের শক্তি ও মনোযোগের শিখর থাকে সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে।
বৈশিষ্ট্য: এরা সাধারণত সামাজিক, বহির্মুখী এবং দলের সাথে কাজ করতে পছন্দ করে। ৯টা থেকে ৫টার প্রচলিত কাজের সময় এদের জন্য সবচেয়ে উপযুক্ত।
২. সিংহ
জনসংখ্যা: প্রায় ১৫% মানুষ সিংহ বা আর্লি বার্ড ক্রোনোোটাইপের হয়।
ঘুম ও জাগরণ: এরা খুব ভোরে (সকাল ৫টা-৬টার দিকে) ঘুম থেকে ওঠে এবং রাত ১০টার মধ্যে বিছানায় যেতে পছন্দ করে।
কাজের সময়: ঘুম থেকে ওঠার পর পরই— সকাল ৮টা থেকে দুপুরের মধ্যে এদের কাজের এনার্জি সবচেয়ে বেশি থাকে। দুপুরের পর এদের ক্লান্তি আসতে পারে।
বৈশিষ্ট্য: এরা খুব উচ্চাকাঙ্ক্ষী, সুশৃঙ্খল এবং নেতৃত্বের গুণসম্পন্ন হয়।
