ইরানের শর্তের কাছে ইসরায়েল আবারও আত্মসমর্পণ করেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১৩:২০:২২ |

ইসরায়েলের প্রধান প্রধান গণমাধ্যমের সংবাদে উঠে এসেছে, তেল আবিবের ওপর যুক্তরাষ্ট্রের প্রবল চাপের পর লেবাননে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইসরায়েলের রাজনৈতিক কর্মকর্তারা আবারও ইরানের শর্তের কাছে আত্মসমর্পণ করেছে।

ইসরায়েলি চ্যানেল-১২ নির্ভরযোগ্য জানিয়েছে, তেল আবিবের ওপর যুক্তরাষ্ট্রের চাপের পর লেবাননে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলি চ্যানেল ১২ আরও জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজের আদেশে ইসরায়েলে সম্পূর্ণ নীরবতা বিরাজ করছে।

এদিকে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর চ্যানেল-১৩ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন এক আনুষ্ঠানিক বার্তায় তেল আবিবকে লেবাননে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকতে বলেছে, যাতে সুইজারল্যান্ডে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।

এ অবস্থায় ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ওলমার্ট নেতানিয়াহুর কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, বেশিরভাগ ইসরায়েলি তার ব্যর্থতার জন্য তাকে ক্ষমা করবে না এবং তার নীতি শুরু থেকেই ব্যর্থ ছিল।

একই সময়ে, ইসরায়েলের একটি নতুন জরিপে দেখা গেছে যে, এই অঞ্চলের অধিকাংশ বাসিন্দা চান নেতানিয়াহু রাজনৈতিক অঙ্গন ছেড়ে দিন।

ইসরায়েলি চ্যানেল ১২ এর এক জরিপ অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন যে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।

সূত্র: চ্যানেল ১২ ও চ্যানেল ১৩ অবলম্বনে পার্সটুডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..