রোনালদোর ব্যর্থতায় গ্যালারিতে ‘মেসি মেসি’ স্লোগান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৮:০৫:৫৭ |

বিশ্বকাপের মঞ্চেও পুরনো দৃশ্যের পুনরাবৃত্তি, ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যর্থ হলেই গ্যালারি জুড়ে ‘মেসি, মেসি’ স্লোগান। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে গোলহীন থাকার পর এমনই পরিস্থিতির মুখোমুখি হলেন পর্তুগিজ মহাতারকা।

পর্তুগাল ও ডিআর কঙ্গোর ম্যাচটি অনুষ্ঠিত হয় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে। প্রায় ৬৮ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায়—রোনালদো প্রতিপক্ষের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় গ্যালারি থেকে ভেসে আসছে ‘মেসি’ ধ্বনি।

ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি রোনালদো। পুরো ম্যাচে ২৫ বার বল স্পর্শ করে গোলের দিকে তিনটি শট নিলেও জালের দেখা পাননি তিনি। তার এমন পারফরম্যান্সে কিছুটা হতাশা দেখা গেছে সতীর্থদের মধ্যেও।

তবে গ্যালারির স্লোগানে কোনো প্রতিক্রিয়া দেখাননি রোনালদো। বরং সমর্থকদের ধন্যবাদ জানিয়ে স্বাভাবিকভাবেই মাঠ ছেড়েছেন তিনি।

অন্যদিকে, দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে এসে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিয়েছে কঙ্গো। ১৯৭৪ সালের পর বিশ্বমঞ্চে এটি তাদের অন্যতম বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..