চুক্তি বাস্তবায়নে লেবাননে আগ্রাসন থামান, যুক্তরাষ্ট্রকে আরাঘচি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৮:৪০:৪৫ |

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রর সঙ্গে ইরান যে সমঝোত চুক্তির সিদ্ধান্তে পৌঁছছে তা বাস্তাবায়নে দায়বদ্ধ যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত চুক্তি বাস্তবায়নের জন্য লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামতে হবে। 

সোমবার (১৫ জুন) তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র দায় বহন করে। তিনি লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, আব্বাস আরাগচি ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে পৃথক ফোনালাপে এ মন্তব্য করেন।

আরাগচি ও তার সমকক্ষরা এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা অর্জনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন বলে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ঘোষণা করেন যে, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে। ওই চুক্তিতে বলা হয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা হবে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ শেষ করা হবে।

সূত্র: আনাদলু

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..