✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ২১:১২:৩০ |সমর্থকদের বিতর্কিত আচরণের কারণে মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞার আরোপ করা হয়েছে।
বুধবার (৬ সে) ভেন্যুটির কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২০ বছরের মধ্যে এই প্রথমবার পাবলিক স্কোয়ারটির বড় পর্দায় কোনো বিশ্বকাপ ম্যাচ দেখানো হবে না। বিগত সময়ে বিভিন্ন টুর্নামেন্টগুলোতে ম্যাচ চলাকালীন খারাপ আচেরণের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে এমন সিদ্ধান্তে সমালোচনা করেছেন দর্শকরা।
দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা অত্যন্ত হতাশ এবং মেলবোর্ন আর্টস প্রিসিন্টকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছে। ফুটবল অস্ট্রেলিয়ার সিইও মার্টিন কুগেলার বলেন, মেলবোর্ন অস্ট্রেলিয়ার অন্যতম ক্রীড়া ও বহুসাংস্কৃতিক রাজধানী হওয়ায় এমন সিদ্ধান্ত ঐতিহ্যের পরিপন্থী।
ফেডারেশন স্কোয়ার অস্ট্রেলিয়ার ক্রীড়া ইতিহাসের কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করেছে, যার মধ্যে রয়েছে সকারুসদের ঐতিহাসিক ২০০৬ ফিফা বিশ্বকাপ ম্যাচ এবং ২০২৩ ফিফা নারী বিশ্বকাপ উল্লেখযোগ্য।
এদিকে অস্ট্রেলিয়ান নারী দলের অধিনায়ক স্যাম কের সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অস্ট্রেলিয়া তুরস্ক, প্যারাগুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে।