সর্বশেষ :
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার রোনালদোর গোলের অপেক্ষায় পর্তুগাল, বিদায়ের শঙ্কায় উজবেকিস্তান উজবেকিস্তান ম্যাচে চাপে পর্তুগাল, পরিসংখ্যান কী বলছে? গ্রুপ সেরার লড়াইয়ে রাতে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত: প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা ‘সবুজ জলবায়ু তহবিল’ কার্যকরে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, সতর্কবার্তা নাসার

‘যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি অবশ্যই মানতে হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ২২:৩৪:০৮ |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং লেবাননও এই চুক্তির অন্তর্ভূক্ত । লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শিবানির সঙ্গে এক ফোনালাপের সময় তিনি এই মন্তব্য করেন।

এসময় ফোনালাপে আরাগচি লেবাননে ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানান এবং যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এর অবসান ঘটানোর ওপর জোর দেন।

এরআগে ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাঘের গালিবাফ লেবানন পর্যন্ত যুদ্ধবিরতি সম্প্রসারণের প্রয়োজনীয়তা সম্পর্কে একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত আলোচনা এগোতে পারে না।

এদিকে, লেবাননে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ শোক জানায়।

বিবৃতিতে বলা হয়, ভারত মনে করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরী। পাশাপাশি দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতার প্রতি সম্মান দেখানোর ওপর জোর দেয় দেশটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..