সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

হরমুজ প্রণালীর পাশে ইরানি উপকূলে একাধিক শক্তিশালী বোমা ছুড়ল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৮, | ১১:২৮:৩৫ |
হরমুজ প্রণালীর পাশে ইরানের উপকূলে একাধিক ‘৫ হাজার পাউন্ডের’ শক্তিশালী বোমা ছুড়েছে যুক্তরাষ্ট্র। এসব বোমার একেকটির ওজন ২ হাজার ২৬৭ কেজি। এগুলো শক্ত বস্তু ভেদ করে মাটির অনেক নিচে ঢুকে যেতে পারে।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ উপকূলের কাছে ইরানের একাধিক ‘শক্ত মিসাইল অবকাঠামো’ লক্ষ্য করে এ বোমাগুলো নিক্ষেপ করা হয়েছে।

তারা বলেছে, এসব অবকাঠামোতে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ছিল। যেগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি স্বরূপ ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর থেকে এটি চালুর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দেশের কাছে এজন্য সহায়তা চেয়েছেন। কিন্তু কেউ সাড়া দেয়নি। এরমধ্যেই হরমুজের কাছে ইরান উপকূলে ৫ হাজার পাউন্ডের বোমা ছুড়ল মার্কিন সেনারা।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..