সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে আহত সাড়ে তিন হাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৭, | ১৪:১০:৫৬ |
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইসরায়েলে তিন হাজার ৫৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধ শুরুর পর থেকে তিন হাজার ৫৩০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে। এর জেরে দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..