সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া, দাবি জেলেনস্কির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ১৬:১৪:৫৯ |
রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রচারিত এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার জন্য রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে-এটি ‘শতভাগ সত্য’।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হওয়া আরও কয়েকটি হামলার সঙ্গেও শাহেদ ড্রোনের সম্পর্ক পাওয়া গেছে, যদিও সব ক্ষেত্রে এগুলো ঠিক কোথায় তৈরি হয়েছে তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, ইরানই প্রথম শাহেদ ড্রোন তৈরি করে, যা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা বিকল্প। ২০২২ সালের শেষ দিক থেকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সময় এগুলো ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। ইউক্রেনের তথ্য অনুযায়ী, সে সময় থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে।

শুরুর দিকে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও এখন রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করছে। পরে অন্যান্য দেশের সামরিক বাহিনীতেও এই ধরনের ড্রোন ব্যবহার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এ ধরনের ড্রোন ব্যবহৃত হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..