সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

মানবতা আর বিবেকের পক্ষে তুরস্ক: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সংগৃহীত ছবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ১৫:০১:১৫ |
ফিলিস্তিনের গাজা, ইরান ও লেবাননে স্কুল ও হাসপাতালের ওপর হামলাকে ‘রক্তপিপাসু নেটওয়ার্কের কাজ’ বলে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এসময় তিনি তুরস্ককে মানবতার পক্ষের শক্তি বলেছেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান ‘গণহত্যায়’ অনেক শিশু হাসিমুখে ও ফুল হাতে স্কুলে গেলেও বোমা হামলায় তাদের প্রাণ হারাতে হয়েছে। এসব হামলায় ইনকিউবেটরে থাকা নবজাতক শিশুরাও নিহত হয়েছে।

এরদোগানের দাবি, গাজায় প্রায় ১,৭০০ চিকিৎসাকর্মী ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও নির্মমভাবে হত্যা করা হয়েছে। 

তিনি বলেন, সহিংসতার মুখে মানবতা ও বিবেকের পক্ষে দাঁড়ানো দেশগুলোর মধ্যে তুরস্ক রয়েছে। পাশাপাশি আঙ্কারা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের সমাধান খোঁজার চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..