সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

‘ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ১৪:৫২:২০ |
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি তুলে ধরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলায় ইরান রাশিয়ায় তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। বিষয়টি ‘শতভাগ সত্য’ বলেও দাবি করেন তিনি।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্প্রতিক কয়েকটি হামলার সঙ্গেও শাহেদ ধরনের ড্রোনের সংশ্লিষ্টতার কথা উঠেছে। তবে এসব ঘটনায় ব্যবহৃত ড্রোন ঠিক কোথায় তৈরি হয়েছে, তা স্পষ্ট নয়।

শাহেদ ড্রোন প্রথম তৈরি করে ইরান। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় কম খরচে তৈরি হওয়ায় এই ড্রোন দ্রুত সামরিক ক্ষেত্রে জনপ্রিয় হয়ে ওঠে।


বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইউক্রেনের দাবি, ২০২২ সালের শেষ দিক থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন ব্যবহার করেছে।

শুরুর দিকে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও পরে রাশিয়া নিজ দেশেই একই ধরনের ড্রোন তৈরি শুরু করে। এরপর অন্য অনেক দেশের সামরিক বাহিনীতেও শাহেদ ধরনের ড্রোন ব্যবহারের প্রবণতা দেখা যায়।


এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে শাহেদ ‘ধরনের’ ড্রোন ব্যবহার করা হচ্ছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..