সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

রাজধানীর কাছে ১৭ ড্রোন ভূপাতিত সৌদির

তবে ড্রোনগুলো কোন দেশের ছোঁড়া তা জানানো হয়নি। সংগৃহীত ছবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ১৪:২৪:৪৮ |
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও এর পূর্বাঞ্চলীয় এলাকায় ১৭টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর অ্যারাবিয়ার।

রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, এসব ড্রোন আকাশে প্রতিরোধ করে ভূপাতিত করা হয়। এর আগে পূর্বাঞ্চলীয় এলাকায় আরও কয়েকটি ড্রোন ধ্বংস করার কথাও জানানো হয়েছিল।

শনিবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, আল-খার্জ গভরনরেট অভিমুখে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনগুলো কোথা থেকে ছোঁড়া হয়েছে, তা জানানো হয়নি। 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরাইল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছে। মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..