সর্বশেষ :
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’!

ট্রাম্পের হুমকির পালটা জবাব লারিজানির

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। ছবি: সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৩, | ১১:২৮:৪০ |
ইরানের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কে হামলা চালানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি এমন পদক্ষেপ নেয়, তবে ‘পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ‘ট্রাম্প বলেছেন, আমরা এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি, কিন্তু এখনো তা করিনি।’

এর জবাবে লারিজানি বলেন, ‘বেশ, তারা যদি তেমনটি করে, তবে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকার হয়ে যাবে। আর সেই অন্ধকার নিরাপত্তার জন্য পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের খুঁজে বের করার মোক্ষম সুযোগ করে দেবে।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, ওয়াশিংটন এখন পর্যন্ত ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো থেকে বিরত রয়েছে। তবে তেহরান যদি বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তবে এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে তার দেশ প্রস্তুত।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..