সর্বশেষ :
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’!

যুদ্ধ শুরুর পর প্রথমবার সংবাদ সম্মেলনে নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৩, | ১১:২৪:৩৩ |
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে যেতে তার দেশ এখন ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী’ হয়ে উঠেছে। খবর আল জাজিরার। 

বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনী গুরুতর ক্ষতির মুখে পড়েছে।

তিনি বলেন, ‘ইরান আর আগের মতো ইরান নেই।’ তার দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলার কারণে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে পারেনি।

ইরানের নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর নেতা নাঈম কাসেমের সম্পর্কে প্রশ্ন করা হলে নেতানিয়াহু জানান, তিনি তাদের কাউকে ‘জীবননাশের হুমকি’ দিতে চান না। 

তিনি আরও বলেন, খামেনি ‘রেভল্যুশনারি গার্ডের পুতুল’ এবং তিনি (খামেনি) প্রকাশ্যে আসতে পারছেন না। কারণ সর্বোচ্চ নেতার সাম্প্রতিক একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সংবাদ পাঠক পড়ে শোনান।

ইরানে যারা সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন, বিশেষ করে গত জানুয়ারির বিক্ষোভের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’

তবে তিনি যোগ করেন, ‘শেষ পর্যন্ত এটি আপনাদেরই সিদ্ধান্ত, সবকিছু আপনাদের হাতেই।’

নেতানিয়াহু আরও বলেন, ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ইসরাইল নতুন নতুন জোট গড়ার সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, ‘আগে এটি সম্ভব ছিল না, কিন্তু এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এদিকে ইরান উপসাগরীয় কয়েকটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে কয়েকটি তেল টার্মিনাল তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে এবং অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..