সর্বশেষ :
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’!

ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১২, | ১৯:৪৩:৩৭ |
ইরাক-সিরিয়া সীমান্ত এলাকায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন ৯ জন ইরানপন্থি যোদ্ধা এবং আহত হয়েছেন আরও ১০ জন।

ইরাকের নিরাপত্তা বিভাগের দু’জন জ্যেষ্ঠ কার্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। কর্মকর্তারা বলেছেন, নিহত এবং আহতরা ব্যক্তিরা হারকাত আনসার আল্লাহ আল আওফিয়া নামের একটি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি ইরানের মদতপুষ্ট এবং তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্র সরকারের প্রতি অনুগত।

ইরাক-সিরিয়া সীমান্তের যে এলাকায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল, সেখানে হারকাত আল আওফিয়া-এর ঘাঁটি ছিল।

ইরাকি কর্মকর্তারা আরও জানিয়েছেন, সামনে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ যে ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র : এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..