সর্বশেষ :
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’!

ইরান দূতাবাসে ৮৪ নাবিকের লাশ হস্তান্তরের নির্দেশ শ্রীলংকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১১, | ১৪:৫২:৩১ |
শ্রীলংকার এক আদালত গত সপ্তাহে দেশটির উপকূলে ইরানি যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরান দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে।

বুধবার (১১ মার্চ) শ্রীলংকার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

হামলার শিকার যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের টর্পেডো আঘাতের শিকার হয়। জাহাজটি তখন ভারত আয়োজিত সামরিক মহড়া থেকে ফেরত আসছিল। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বাড়ছে এবং ব্যবসা খাতে ব্যাঘাত দেখা দিয়েছে।

শ্রীলংকার গলে হাবর পুলিশ লাশ হস্তান্তরের জন্য আদালতের কাছে অনুরোধ জানায় এবং আদালত বুধবার এটি মঞ্জুর করে। লাশগুলো বর্তমানে গালের ন্যাশনাল হাসপাতালের মর্গে রাখা আছে।

এছাড়া শ্রীলংকা আইআরআইএস বুশেহর নামের দ্বিতীয় ইরানি জাহাজের ২০৮ সদস্যকে ৩০ দিনের ভিসা দিয়েছে, যারা উপকূলে ইঞ্জিন সমস্যা দেখা দেয়ার কারণে দেশটিতে পৌঁছেছিল।    

প্রেসিডেন্ট অনুরা কুমার ডিসানায়কে জানিয়েছিলেন, দ্বিতীয় জাহাজটি পরে ত্রিঙ্কোমালিতে সরানো হবে। হামলায় আইআরআইএস ডেনা থেকে ৩২ জন মানুষ বেঁচে গিয়েছিলেন।   

উল্লেখ্য, শ্রীলঙ্কার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্র দেশটির পোশাক রপ্তানির প্রায় ৪০% অংশীদার এবং ইরান তাদের অন্যতম প্রধান চা ক্রেতা। শ্রীলংকার দক্ষিণ ভারতীয় বন্দরে আইআরআইএস লাভান নামের তৃতীয় ইরানি জাহাজ ১৮৩ ক্রু নিয়ে নোঙ্গর করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..