সর্বশেষ :
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’!

আলজাজিরাকে বললেন বিশ্লেষক

আরব দেশগুলোর ‘ক্ষোভ’ এখন যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১১, | ১১:১৩:২০ |
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এরমধ্যে নতুন করে শোনা গেছে দেশটি হরমুজে মাইন স্থাপন শুরু করেছে।

আর এ বিষয়টি আরব দেশগুলোর জন্য বেশ জটিল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। এতে করে তাদের ক্ষোভ এখন ইরানের দিক থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন মিডেল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো জ্যাসন ক্যাম্পবেল।

তিনি বলেছেন, এতদিন ধরে ইরান হরমুজ বন্ধের যে হুমকি দিচ্ছিল সেটি ছিল মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের বিষয়। কিন্তু এখন হরমুজে মাইন স্থাপন করলে এটি বড় রূপ ধারণ করবে।

বর্তমানে হরমুজে আটকে থাকা তেলের ট্যাংকার এবং কার্গো জাহাজগুলো নিকট ভবিষ্যতে সেখান থেকে সরতে পারবে না। কারণ যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত সক্ষমতা নেই ইরানিদের অবরোধ ভেঙে সেখান দিয়ে জাহাজ চালাবে।

আর যুদ্ধের কারণে তৈরি এমন পরিস্থিতি আরব দেশগুলোর মধ্যে আরও হতাশা তৈরি করবে।

তিনি আলজাজিরাকে বলেছেন, “এ মুহূর্তে আপনি দেখবেন, প্রথমদিকে আরব দেশগুলোর ক্ষোভ ছিল ইরানের প্রতি। কিন্তু ধীরে ধীরে এখন এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে যাচ্ছে। আরবের সবগুলো দেশ এখন অবকাঠামোগত এবং অর্থনৈতিক উভয় দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..