সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

বিকট বিস্ফোরণে কাঁপল বৈরুত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১৬:২৯:৪২ |
লেবাননের বৈরুতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপি’র এক সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং সম্প্রতি ইসরায়েলি বাহিনী এখানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে জানান ওই সাংবাদিক।

এর আগে ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিন। যার ফলে সেখানে ব্যাপক জনসমাগম ও অস্থিরতা তৈরি হয়েছে। 

গত সপ্তাহের ধারাবাহিক তীব্র বিমান হামলার পর গত শনিবার থেকে এলাকাটিতে নতুন করে কোনো হামলা হয়নি। 

ইরানে এক সপ্তাহের বেশি সময় ধরে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে ইরানে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। 

ইরানের যুদ্ধ শুরুর পর লেবাননেও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দেশটির বাহিনী লেবাননে স্থল অভিযানের কথাও জানিয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..