সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

উত্তরার ঘটনায় হতাহতদের জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২২, | ১১:৪০:৫৭ |

উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে। সেই সঙ্গে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল সোমবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় হতাহতদের জন্য মঙ্গলবার (২২ জুলাই) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের স্বাক্ষরিত ওই বিবৃতিতে দেশের সব খতিব, ইমাম, মোয়াজ্জিন, মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের এ আয়োজনে অংশ নিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..