সর্বশেষ :
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার রোনালদোর গোলের অপেক্ষায় পর্তুগাল, বিদায়ের শঙ্কায় উজবেকিস্তান উজবেকিস্তান ম্যাচে চাপে পর্তুগাল, পরিসংখ্যান কী বলছে? গ্রুপ সেরার লড়াইয়ে রাতে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত: প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা ‘সবুজ জলবায়ু তহবিল’ কার্যকরে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, সতর্কবার্তা নাসার

বিসিবি নির্বাচনে ভোট দিয়েছেন কিনা, জানালেন তামিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১২:২৩:২৪ |

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন ভোট গণনার কাজ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা নাগাদ ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এবারের বিসিবি নির্বাচন ঘিরে কম নাটক হয়নি। তামিম ইকবালসহ বেশ কয়েকজন পরিচিত ক্লাব সংগঠক নির্বাচন বর্জন করেছেন। এদিকে ‘বিতর্কিত’ ১৫ ক্লাব শেষ মুহূর্তে আদালতের নির্দেশে ভোটাধিকার ফিরে পায়।

এদিকে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর আধা ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তামিম। সেখানে তিনি লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’

তবে ভোট দেওয়ার আবেদন করেছিলেন জানিয়ে তামিম যোগ করেন, ‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’

প্রসঙ্গত, শুরুতে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেও পরে ‘নির্বাচন ফিক্সিংয়ের’ অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করেন তামিম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..