সর্বশেষ :
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার রোনালদোর গোলের অপেক্ষায় পর্তুগাল, বিদায়ের শঙ্কায় উজবেকিস্তান উজবেকিস্তান ম্যাচে চাপে পর্তুগাল, পরিসংখ্যান কী বলছে? গ্রুপ সেরার লড়াইয়ে রাতে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত: প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা ‘সবুজ জলবায়ু তহবিল’ কার্যকরে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, সতর্কবার্তা নাসার

প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১১, | ১০:৩২:৪৮ |

প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল। এস্তেভাও, রদ্রিগো আর ভনিসিয়াসের গোল করার ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

স্বাগতিক কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলে ব্রাজিল। ম্যাচের ১৩ মিনিটে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন এস্তেভাও উইলিয়ান। এরপর ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রদ্রিগো গোয়েস।

ম্যাচের ৪৭ মিনিটে এস্তেভাও নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন। ঠিক ২ মিনিট পর ব্রাজিলকে ৪-০ গোলের লিড এনে দেন রদ্রিগো।

ম্যাচের ৭৭ মিনিটে ৫ম গোল পায় অ্যানচেলোত্তির দল। এবার কাউন্টার অ্যাটাক থেকে স্কোর শিটে নাম তোলের ভিনিসিয়াস জুনিয়র। পুরো ম্যাচে কোরিয়ার ডেরায় ১৪বার আক্রমণ করে ব্রাজিল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..