সর্বশেষ :
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’!

পলাতক আসামিদের ভোটে অযোগ্য ও ‘না’ ভোটের বিধান রেখে আরপিও সংশোধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৩, | ০৯:৫৭:৪০ |

আসন্ন জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না। অংশ নেয়া প্রার্থীদের আয়-ব‍্যয়ের হিসাব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এছাড়া, কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেই আসনে ‘না’ ভোটের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এ ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, নির্বাচনে ইভিএম বিলুপ্ত করা, আইনশৃঙ্খলা বাহিনীতে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিষয়গুলোও আরপিওতে যুক্ত হয়েছে। ভোট গণনা প্রক্রিয়া গণমাধ্যম সরাসরি নজরদারি করতে পারবে।

তিনি আরও বলেন, জুলাই অভ‍্যুত্থান জাদুঘর, দুর্নীতি দমন কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি শ্রম আইন সংশোধন আদেশ ও আরপিও আইন পাশ হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর এখন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজটি পুনরায় চালু করতে বলা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানের জন্য স্কটল‍্যান্ড, তুরস্ক, অস্ট্রেলিয়া, চায়নার সহায়তা নেয়া হচ্ছে। দেশগুলো বিভিন্ন আলামতের ফরেনসিক করতে সাহায্য করছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..