সর্বশেষ :
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’!

এআই প্রযুক্তি আগামী সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ : সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৮:৫১:৫৮ |

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। একই সাথে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় অপতথ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তি এর অপব্যবহার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ।

শনিবার তিনি খুলনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তির মাধ্যমে মানুষের কণ্ঠস্বর ও বক্তব্য দিয়ে হুবহু মিথ্যা তথ্য প্রচার করা সম্ভব। এর অপব্যবহারে ইউরোপে একটা দেশে নির্বাচনকে বন্ধ করতে হয়েছিল। এটা মডার্ন একটা থ্রেট। এটা অস্ত্রের চেয়েও মারাত্মক। এই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এছাড়া সোশ্যাল মিডিয়া চলছে ফ্রি স্টাইলে। একজন ফেসবুকে অপতথ্য দিলে যাচাই-বাছাই না করেই এক হাজার মানুষ তা শেয়ার করে দেয়। লক্ষ লক্ষ মানুষের কাছে ভুল তথ্য যায়।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেও চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। তবে সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ উৎরাতে পারব বলে মনে করছি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংবিধান ও আইন বদলাতে হবে। আইন বদলানো না পর্যন্ত আমরা পুরানো নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, দেশের স্বার্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রাতের আধারের নির্বাচন আর হবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের সাথে কথা বলার পর প্রধান নির্বাচন কমিশনার খুলনাঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..