সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

নতুন প্রজাতন্ত্র বিনির্মাণের বিকল্প নেই: নাহিদ ইসলাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৪, | ০৮:১৯:৫৫ |

শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র-জনতা ২৪ এর অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণআকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ ও নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের পরেও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি। এ কারণে, দ্বিতীয় প্রজাতন্ত্র দরকার।

এছাড়া নির্বাচন যাতে বারবার পিছিয়ে না যায়, এজন্যই পুরোনো প্রশাসনিক কাঠামো বাতিল করার দাবিও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

এদিকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সলা করার আহ্বান জানান নাহিদ।

তিনি বলেন, নিবন্ধন নিতে শর্তাবলি পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।

এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..