সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

নির্বাচন কমিশনের অধীনে থাকছে না জাতীয় পরিচয়পত্র সেবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৪, | ০৭:৫৫:৫১ |

জাতীয় পরিচয়পত্র সেবা আর থাকছে না নির্বাচন কমিশনের অধীনে। এমনকি , জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিবাহ, তালাক ও দত্তক নিবন্ধন সবাই চলে আসছে এক ছাতার নিচে। স্বাধীন সিভিল রেজিস্ট্রেশন কমিশনের মাধ্যমে পরিচালিত হবে এসব কার্যক্রম। এরইমধ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ ২০২৫ জারি করেছেন রাষ্ট্রপতি।

জাতীয় পরিচয়পত্র এখন আর শুধু ভোটার আইডি কার্ড নয়, বরং একজন নাগরিকে যাবতীয় দাপ্তরিক কাজে এটি অতিপ্রয়োজনীয়। জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয়- জন্ম নিবন্ধন, বিবাহের সনদ, বাবা মা মৃত হলে তাদের মৃত্যু সনদসহ আরো বেশকিছু দলিলাদি। কিন্তু, এই একেকটি দলিলের জন্য একেক দপ্তর কিংবা বিভাগে ধর্না দিতে নাগরিককে। এবার সবকিছু এক ছাতার আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ এর মাধ্যমে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের অধীনে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত হয়েছে তা বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী গঠন করা হয়, সিভিল রেজিস্ট্রেশন কমিশন। স্বাধীন এই কমিশনের অধীনে থাকবে এনআইডি, জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিবাহ, তালাক দত্তক নিবন্ধন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার তথ্য উপাত্ত সার্বিক সমন্বয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..